Logo
Logo
×

নগরের বাইরে

আমিরের মায়ের মৃত্যুতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের শোক

Icon

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৭ পিএম

আমিরের মায়ের মৃত্যুতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের শোক
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) :  বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সহসভাপতি ফটো সাংবাদিক আমির হোসেনের মা জুলেখা বেগম (৭২) এর মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

 

রোববার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি মাহমুদ হাসান কচি ও সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী এক বার্তায় এই শোক প্রকাশ করেন। 
শোকবার্তায় জুলেখা বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

 

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর থানার মদনগঞ্জস্থ নয়াপাড়াস্থ নিজ বাসভবনে র্বাধক্যজনিত কারণে শেষে নিঃশ^াস ত্যাগ করেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন