Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ২ কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

Icon

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৫ পিএম

রূপগঞ্জে ২ কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : ৭ম শ্রেণির শিক্ষার্থী ও তার এক বান্ধবীকে অপহরণের ঘটনায় কাউছার ওরফে আরিয়ান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ রূপগঞ্জ থানা পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে বন্দরের কল্যাণদি থেকে তাকে গ্রেপ্তার করে আপহৃত দুউ বান্ধবীকে উদ্ধান করে পুলিশ।  গ্রেফতার কাউছার ওরফে আরিয়ান ওই এলাকার মামুনের ছেলে।

 

এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রূপগঞ্জের  হাটাব এলাকায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার সময় তাদের অপহরণ করা হয়। এ ঘটনায় ঐ ছাত্রীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আমিনুর রহমান জানান, অপহৃত স্মৃতি আক্তার জেলার বন্দর থানার আলী নগর এলাকার মামুন মিয়ার মেয়ে। সে রূপগঞ্জের  মাসুমাবাদ এলাকায় তার ফুফুর বাড়িতে বসবাস করে। হাটাব এলাকার মিঠাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার সকালে স্মৃতি আক্তার ও তার বান্ধবী হাফসা আক্তার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফেরার পথে কাউছার ওরফে আরিয়ান ও অজ্ঞাত ২/৩ জন একটি সিএনজি উঠিয়ে অপহরণ করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন