সিদ্ধিরগঞ্জ পাঁচতারা জুনিয়র হাই স্কুলে মাতৃভাষা দিবস উদযাপন
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৮ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জ পাঁচতারা জুনিয়র হাই স্কুলে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় শ্রদ্ধা নিবেদন করেন, পাঁচতারা জুনিয়র হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা, কোমল মতি ছাত্র-ছাত্রী, সিদ্ধিরগঞ্জ পাঁচতারা সংসদ‘র পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠন ও জনসাধারণ।


