Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে সিএনজি উল্টে দাখিল পরিক্ষার্থীসহ আহত ৫

Icon

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৬ পিএম

বন্দরে সিএনজি উল্টে দাখিল পরিক্ষার্থীসহ আহত ৫
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে এনা পরিবহনের বাসের ধাক্কায় সিএনজি উল্টে চালকসহ  ৫ দাখিল পরিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

 

আহত হলো- সিএনজি চালক শহিদুল্লাহ, দাখিল পরিক্ষার্থী-মনিয়া, আশামনি, রাকিব, ইয়াসিন ও মানছুরা। আহতরা সোনারগাঁ উপজেলার  কলতাপাড়া ও মুছারচর গ্রামের বাসিন্দা।      


এ ব্যাপারে আহত সিএনজি চালক শহিদুল্লাহ  জানান, সোনারগাঁ উপজেলার কলতাপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ৫ দাখিল পরীক্ষার্থীকে তাহেরপুর পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা হই। সকাল ৯ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ডে পৌঁছালে, দ্রুতগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকামেট্রো-ব ১৫-২০৪৭) পেছন দিক দিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় সিএনজি রাস্তা সাইডে উল্টে গিয়ে ৫ পরিক্ষার্থী আহত হয়। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ দ্রুত  ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশের গাড়িতে করে  হাসপাতালে নিয়ে যায়।   


কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশের গাড়িতে উঠিয়ে  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহত সকলকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়। তবে আহত ৫ জনের আশঙ্কামুক্ত। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন