বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বন্দরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর পুলিশ বক্সের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলো- সদর থানার তামাকপট্টি এলাকার তসলিম মিয়ার ছেলে বাচ্চু ইসলাম (২৫) একই এলাকার পারভেজ মিয়ার স্ত্রী মালা বেগম (৩৩), বন্দর থানার কুশিয়ারা এলাকার ইসলাম মিয়ার স্ত্রী লিপি বেগম (৩৭) ও সদর থানার শহিদনগর এলাকার সুলতান মিয়ার মেয়ে খাদিজা বেগম (৫৮)।
র্যাব-১০ জানায়, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা চালান নিয়ে মাদক ব্যবসায়ীদের ঢাকায় আসার সংবাদ পাই। পরে বন্দর থানার মদনপুর পুলিশ বক্সের সামনে অবস্থান নিয়ে ৩ নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় র্যাব-১০ সদর কোম্পানি পুলিশ পরিদর্শক ডিএডি আবু নাঈম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। আটক ৪ মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রোববার (২৩ ফেব্রয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানা অপারেশন ইনর্চাজ শওকত হোসেন।


