Logo
Logo
×

নগরের বাইরে

 হাসান আলী প্রধান স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

Icon

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৫ পিএম

 হাসান আলী প্রধান স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বীর মুক্তিযোদ্ধা¡ হাসান আলী প্রধান স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বীর মুক্তিযোদ্ধা হাসান আলী প্রধান সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গোদনাইল উচ্চ বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এইচ এম সামসুদ্দোহা প্রধান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্বা শাহজাহান ভূইয়া জুলহাস। নারায়ণগঞ্জ অয়েল ক্লাবের সার্বিক সহযোগিতায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ১০নং কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ৮নং ওর্য়াড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, মুক্তিযোদ্ধা মোহর আলী, নূর হোসেন মোল্লা, এহসান কবির রমজান, মোহাম্মদ আক্তার, মজিবুর রহমান সাউদ, দৈনিক সাংবাদ পত্রিকার চিফ রিপোর্টার সালাম জুবায়ের, মোহাম্মদ নূর আলী, নাসিক ৪, ৫ ও ৬ নং ওর্য়াডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, গোদনাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লালা মাহমুদ, কোয়াব সদস্য হাজী মাসুদ পারভেজ, সাব্বির আহাম্মদ প্রধান ও লিপি আহাম্মেদ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন