সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে সিদ্ধিরগঞ্জ সোনালী সংসদের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ পাঁচতারা জুনিয়র হাই স্কুলের শহীদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক মো. জাকির প্রধান, মো. মজিবুর রহমান, মো. মাইনউদ্দিন, জানে আলম, মো. রাসেল, আব্দুল আজিজ, সিদ্ধিরগঞ্জ সোনালী সংসদের সভাপতি মো. মাহাবুব মুন্সি, সিনিয়র সহসভাপতি মো. এসহাক, মো.শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মো. জুবায়ের আলম, সহসাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন অয়ন, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক মুন্সি, সহসাংগঠনিক সম্পাদক মো. আবু সালাম, কোষাধ্যক্ষ তৌকির আহমেদ, শিক্ষা ও সাহিত্যি সম্পাদক মেহেদী হাসান আসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. তুহিন হাওলাদার, সহক্রীড়া সম্পাদক মো. আরিফ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সায়েম হোসেন শান্ত প্রমুখ।


