শহীদ দিবসে মমতা চক্ষু হাসপাতালে ফ্রি-চিকিৎসা ও দোয়া
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৮ এএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মমতা চক্ষু হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড নেকবর আলী সুপার মার্কেটের মমতা চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারে ফ্রি-চিকিৎসা সেবা ও ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
হাসপাতালের চেয়ারম্যান মু.মাছিহুর রহমান (কাউছার)’র সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাঈনুর রহমান সাব্বিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১নং ওয়াড কাউন্সিলর মো. ওমর ফারুক।
পরিচালক তানভীর হাসান (জয়)‘র পরিচালনায় উপস্থিত ছিলেন, মমতা চক্ষু হাসপাতালে চিফ অর্গানাইজার খন্দকার হাফিজুর (রোমান), সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মনা, যুবলীগ নেতা মো. ইয়াসিন, জাহাঙ্গীর, শামীম, বাবু, সোহানুর রহমান সোহানসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


