ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৫ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল। শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের সফুরা খাতুন স্কুল মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে এ শ্রদ্ধা জনান তিনি।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী সিরাজুল ইসলাম মন্ডল বলেন, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিতে ভাষা শহীদদের আত্মত্যাগ অনস্বীকার্য। এর বিনিময়েই আমরা বাংলাকে মাতৃভাষা হিসেবে পেয়েছি। তাই আমাদের উচিৎ প্রয়োজনের তাগিদে অন্য ভাষা শিখলেও বাংলা ভাষাকে মর্যাদা দেওয়া এবং পরবর্তী প্রজন্মকে ২১ ফেব্রুয়ারি অর্থাৎ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস এর তাৎপর্য এবং সঠিক ইতিহাস সম্পর্কে অবহিত করা।


