Logo
Logo
×

নগরের বাইরে

রেবতী মোহন পাইলট স্কুলে এন্ড কলেজে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৮ পিএম

রেবতী মোহন পাইলট স্কুলে এন্ড কলেজে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সিদ্ধিরগঞ্জ ৯৬নং দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অমর একুশের আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে স্কুলের শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

 

উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.নুর ইসলাম, সহকারী প্রধান শিক্ষক জাহানারা বেগম, মো.ইয়ার হোসেন সদস্য গভর্নিং বডি, শিক্ষক প্রতিনিধি মো. সাইদুর রহমান, মো. শাহজাহান, রাশিদা বেগম, মো. হাবিবুর রহমান ও কলেজ শাখার সহকারী অধ্যাপক মো. মবিনুর রহমানসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন