মাতৃভাষা দিবসে দেওভোগ হাজী উজির আলী স্কুলে শহীদদের প্রতি শ্রদ্ধা
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪০ পিএম
স্টাফ রিপোটার (যুগের চিন্তা ২৪) : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফতুল্লার দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের নেতৃত্বে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এমএ সাত্তার, আশরাফুল ইসলাম, বিশ্বাস লুৎফর রহমান, সরদার সালাউদ্দিন, আবুল কালাম, স্কুলের প্রধান শিক্ষক হুমায়ন কবির রতন প্রমুখ।


