Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ভাষা শহিদদের প্রতি এমপি খোকার বিনম্র শ্রদ্ধা 

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৬ পিএম

সোনারগাঁয়ে ভাষা শহিদদের প্রতি এমপি খোকার বিনম্র শ্রদ্ধা 
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন সোনারগাঁয়ের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন তিনি। 

 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। পরে সকালে এমপি খোকার নেতৃত্বে উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরাম শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। 

 

এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, নারী ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু নাইম ইকবাল, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন