Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে গরম পানির ট্যাঙ্ক থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৭ পিএম

আড়াইহাজারে গরম পানির ট্যাঙ্ক থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে গরম পানির ট্যাঙ্ক থেকে সখিনা (৭০) নামে বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় ব্যাটারির সামগ্রী উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের কিছু অদূরে একটি ট্যাঙ্কে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

 

পরে পুলিশে খবর দিলে গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা লাশ উদ্ধার করেন। নিহত সখিনা স্থানীয় কলাগাছিয়া এলাকার ইব্রাহিমের স্ত্রী।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, নিহত বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। পাশাপাশি ভিক্ষাবৃত্তি করতেন। ট্যাঙ্কের পাশে ছিঁড়া রুটির কিছু অংশ পাওয়া গেছে।

 

ধারণা করা হচ্ছে, বৃহম্পতিবার রাতের যেকোনো সময় গরম পানির ট্যাঙ্কের পাশে বসে তিনি রুটি খাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত পড়ে থাকতে পারেন। তার শরীরিরে কিছু অংশ ঝলসে গেছে। তবে লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন