Logo
Logo
×

নগরের বাইরে

একুশের প্রথম প্রহরে শহিদদের প্রতি সোনারগাঁ ছাত্রদলের শ্রদ্ধা

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৩ পিএম

একুশের প্রথম প্রহরে শহিদদের প্রতি সোনারগাঁ ছাত্রদলের শ্রদ্ধা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।


সোনারগাঁ উপজেলা ছাত্রদল নেতা রুবেল হোসাইনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, মতিন, অনিক, নিপুণ খান, ইকবাল, ফরহাদ, রাসেল, মোমিন, শফিকুল, মিজান, হালিম, আলিফ, খোরশেদ, সাইদুর, সাহজুদ্দিন, আমিনুল, আবু বকর, আলামিন, বাসার, ইমন, ছাত্তার, জুবায়ের প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন