Logo
Logo
×

নগরের বাইরে

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদেরকে স্মরণ করলো রূপগঞ্জবাসী

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৬ পিএম

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদেরকে স্মরণ করলো রূপগঞ্জবাসী
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ করলো রূপগঞ্জবাসী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

 

একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটের পর থেকেই শ্রদ্ধা নিবেদন শুরু হয়।এ সময় কেন্দ্রীয় শহিদ মিনারের অর্পন করেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা। 


এ সময় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভ্ইুয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাইম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাছুমসহ অনেকে উপস্থিত ছিলেন।


পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলার কড়ইতলা মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় গাজী গোলাম মর্তুজা তার বক্তব্যে বলেন, "ভাষা শহীদদের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। পৃথিবীতে বাঙালিরাই একমাত্র রক্তদিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করেছে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বিরাট অবদান রয়েছে। সেটা তরুণ প্রজন্মকে জানাতে হবে। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ করতে হবে। তবেই বাংলা ভাষার মর্যাদা রক্ষা পাবে।"


তিনি বলেন, "স্বাধীনতা বিরোধী শক্তি ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা করেছে কিন্তু পারে নাই। তারা বাংলাভাষা মেনে নিতে পারে নাই। বাংলাকে আরবি হরফে বিকৃতি করার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেছেন। তার নেতৃত্বে মাতৃভাষা দিবস ইউনেস্কোর স্বীকৃতি অর্জন করেছে। সারা বিশ্বে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।"

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন