Logo
Logo
×

নগরের বাইরে

প্রয়াত মীর আব্দুল আউয়াল মেম্বার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৫ পিএম

প্রয়াত মীর আব্দুল আউয়াল মেম্বার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : এনায়েতনগর ইউনিয়ন পরিষদের প্রয়াত মেম্বার আলহাজ্ব মীর আব্দুল আউয়াল স্মৃতি স্মরণে দ্বিতীয় বারের মতো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ।

শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি ) সকালে দক্ষিণ মাসদাইর এলাকায় এই টুর্নামেন্টের আয়োজন করেন মীর আসিফ আহাম্মেদ। ।

মীর আব্দুল আউয়াল মেম্বার ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তম মাসদাইর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত মন্ডল, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (৭,৮ ও ৯ ) নং ওয়ার্ড  মহিলা মেম্বার রোজিনা আক্তার, ৭ নং ওয়ার্ড সাবেক মেম্বার আলহাজ্ব সানাউল্লাহ দেওয়ান, মাসদাইর যুব কল্যাণ সংঘের সভাপতি মোঃ রবিউল ইসলাম রানা, আব্দুল আউয়াল মেম্বার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মুন্না প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন