সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া দীল মোহাম্মদ ঈদগাহ্ কমিটির উদ্যোগে ২দিন ব্যাপি ওয়াজ ও দোয়া মাহফিলের ১ম দিন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রয়ারি) রাতে ঈদগাহ্ ময়দানে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন, মাওলানা শহিদুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, সিদ্দিকুর রহমান যুক্তিবাদী, মাওলানা মো. নুরে আলম সিদ্দিকী, হযরত মাওলানা মো. আবুল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মাজহারুল হক ময়ূর, দাতা সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, ঈদগাহ কমিটির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ মাজহারুল হক, হাজী জহিরুল ইসলাম ও মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।


