Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধিসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়েছে প্রতিপক্ষ

Icon

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:২১ পিএম

সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধিসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়েছে প্রতিপক্ষ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রওশন আলী (৪০) নামে এক বাক প্রতিবন্ধিসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত অন্যান্যরা হলো, রওশনের স্ত্রী রওশন আরা (৩০), তার ছেলে রাকিব (১৬), তার বাবা সিদ্দিক মিয়া (৭০)। 


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর (আউলাবন) এলাকায় প্রতিবন্ধী রওশন আলীর আপন বড়ভাই বাক প্রতিবন্ধি শাহজাহান (৪৫) রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় তার শরীরে ময়লা-আবর্জনা ও কাঁশি নিক্ষেপ করার প্রতিবাদ করায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রওশনের বাবা সিদ্দিক মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ করলে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা বিকাল ৫টায় তাদের বাড়িতে চামলা চালায় বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে পরিবারটির মাঝে আতংক বিরাজ করছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উত্তর আজিবপুর (আউলাবন) এলাকার সিদ্দিক মিয়ার ছেলে বাক প্রতিবন্ধি শাহজাহান একই এলাকার নায়েব আলীর বাড়ির সামনে দিয়ে হেটে যাওয়ার সময় ওই বাড়ির লোকজন তার উপর ময়লা-আবর্জনা ও কাঁশি নিক্ষেপ করে। বিষয়টি জানতে পেয়ে শাহজাহানের অপর ছোটভাই বাক প্রতিবন্ধি রওশন আলী ও তার স্ত্রী রওশন আরা ওই বাড়িতে গিয়ে জানতে চাইলে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নায়েব আলীর ছেলে কামাল (৪৬), রফু মিয়া (৫০) ও রফু মিয়ার ছেলে ইব্রাহীম (২৮), ইমরান (২৫) ও মেয়ে আসমা (৩০) সহ আরো কয়েকজন তাদের স্বামী-স্ত্রীকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে রাখে। 

 

এসময় খবর পেয়ে রওশন আলীর বাবা সিদ্দিক মিয়া ও ছেলে রাকিব এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। ওই সময় তারা দেশিয় ধারালো ছুড়ি দিয়ে তাদেরকে আঘাত করার চেষ্টা চালায় কিন্তু তাদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে খানপুর হাসপাতালে চিকিৎসা দেন। পরে দুপুরে সিদ্দিক মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের খবর পেয়ে তারা আবারো বিকালে তাদের বাড়িতে হামলা চালায়।

 


সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানায়, এমন কোন ঘটনার অভিযোগ থানায় আসে নাই। যদি কেউ অভিযোগ করে তাহলে ব্যবস্থা নেয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন