Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত

Icon

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩০ পিএম

বন্দরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে মেশিনারি ব্যবসায়ী আলমগীরসহ তার পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 


বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানার খানবাড়ি দিঘির পাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় আহত আলমগীর বাদী একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার খানবাড়ি দিঘির পাড় এলাকার মৃত কাসেম মিয়ার বাড়ির সীমানা নিয়ে পার্শ¦বর্তী আসান উল্লাহ সাথে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে বাগবিতন্ডার পর হাতাহাতিতে রুপ নেয়। ওই সময় আসান উল্লাহ ও তার ২ ছেলে মেহেদী ও ফাহাদ, স্ত্রী রেখাসহ অজ্ঞাতনামা ৫-৬ জনের সংঘবদ্ধ দল আহত আলমগীর ও তার মাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে হামলাকারীরা বসতঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙ্গচুরসহ ক্ষয়ক্ষতি করে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের চিৎকারের আশপাশের লোক এসে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন