Logo
Logo
×

নগরের বাইরে

রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসায় ভাষা শহিদদের স্মরণে দোয়া ও আলোচনা 

Icon

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৯ পিএম

রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসায় ভাষা শহিদদের স্মরণে দোয়া ও আলোচনা 
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসায় ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে দোয়া পরিচালনা করেন- নানাখী জামেয়া ফারুকিয়া কওমিয়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা আরিফুল ইসলাম কাসেমী। 


এসময় মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আলমগীর হুসাইন সহ অন্যান্য ওলামায়ে কেরাম এবং মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন