Logo
Logo
×

নগরের বাইরে

নোয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী 

Icon

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৭ পিএম

নোয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী 
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : হাজী নোয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রয়ারি) বিকেলে ডেমরার পূর্ববক্সনগর এলাকায় স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মো. জয়নাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কাউন্সিলর ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ কাঁচপুরী। 


বক্তব্য রাখেন, সভাপতি হাজী মো. জয়নাল আবেদীন, বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক মো. খোরশেদ আলম নাদিম ভুঁইয়া, কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, সারুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাফিজা আক্তার উর্মি, সিনিয়র শিক্ষক হাছান আলীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিক শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান। 


উপস্থিত ছিলেন, শাহজাহান মিন্টু, হাজী মো. খলিলুর রহমান, মো. জিয়াউর রহমান মজুমদার, রেজাউল হক ভুঁইয়া, মফিজুল ইসলাম খান, বাবুল খান, কবির প্রধান, মোক্তার হোসেন, হাবিবুর রহমান সবুজ, সৈকত সরকার, আহাদুল্লাহ, আসাদুল হক, ফাইজুর রহমান সুমন ও সাইদুর রহমান সাঈদ প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন