ড্রেজার আঞ্চলিক কমিটি (সিবিএ)’র নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ ড্রেজার আঞ্চলিক কমিটি (সিবিএ) রেজিঃ নং বি-১৮৮৭ (জাতীয় শ্রমিকলীগের অর্ন্তভুক্ত) নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর কিল্লারপুর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়
ড্রেজার আঞ্চলিক কমিটির কিছু সংখ্যক নেতৃবৃন্দ মৃত্যুবরণ ,অবসর ,অন্যত্র বদলি জনিত কারণে কেন্দ্রীয় কমিটির নিদের্শ মোতাবেক তাদের পদস্থানে নতুন কমিটি গঠনের আদেশ প্রদান করে। কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে নতুন কমিটি নেতৃবৃন্দের সাথে সাধারণ শ্রমিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ।
সুলতান আহমেদ।বলেন, সিবিএ বন্ধ করার জন্য আগের মন্ত্রী আনিসুর রহমান অনেক চেষ্টা করেছিল। কিন্তু তা বন্ধ করতে পারেনি। সিবিএ রক্ষা করেছিল আমাদের নেত্রী শেখ হাসিনা। এটা বঙ্গবন্ধু বন্ধ করতে পারতেন কারণ এই সিবিএ বঙ্গবন্ধু তৈরি করেছিল। তাই প্রধানমন্ত্রী সিবিএ বন্ধ করবেন না। আমি শ্রম মন্ত্রীর সাথে বৈঠকে বসবো। এখানে যারা অস্থায়ী আছে, যাদের পদোন্নতি হয়নি তাদের জন্য কথা বলব। যারা যোগ্য তারা তাদের অধিকার ১০০ ভাগ পাবে। আমাদের ট্রেড ইউনিয়নের গতিও বন্ধ করা জন্য অনেক ষড়যন্ত্র চলছে। আপনারা যদি ঐক্যবদ্ধভাবে থাকেন তাহলে এই সিবিএ কেউ বন্ধ করতে পারবে না।
ড্রেজার আঞ্চলিক কমিটির সভাপতি মো.একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় সভাপতি ও সিবিএ এর সাধারণ সম্পাদক সিরাজুল হক, নারায়ণগঞ্জ নাট্যকর্মীর সভাপতি হুমায়ন কবির, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন আহমেদ বাবুল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রবিউল আলম, কেন্দ্রীয় নেতা আবু তাহের প্রমুখ।


