Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে জাহাজ শ্রমিক মাহবুব হত্যা মামলার আসামি চুন্নু গ্রেপ্তার

Icon

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৫ পিএম

বন্দরে জাহাজ শ্রমিক মাহবুব হত্যা মামলার আসামি চুন্নু গ্রেপ্তার
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : জাহাজ শ্রমিক মাহাবুব হত্যা মামলার আসামি বিআইডব্লিউ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কিমিটি নেতা জাকির হোসেন চুন্নুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার  (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার শ্রম আদালতের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাকির হোসেন চুন্নু ভোলা জেলার সদর থানার ইলিশা বাজার এলাকার ইসমাইল সারেং এর ছেলে।

 


বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম গ্রেপ্তারে সত্যতা নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে চুন্নুর অবস্থান জেনে ডিএমপির পল্টন থানা পুলিশের সহায়তায় বন্দর থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) শওকত হোসেন ও এসআই তালেব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে মামলার মুল আসামি নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদারসহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে  অভিযান অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার একটি ভাড়াটিয়া ঘরে জাহাজ শ্রমিক মাহাবুবুরকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহত জাহাজ শ্রমিকের স্ত্রী বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামরা দায়ের করেন।

 

মামলার আসামিরা হলো-নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার, কবির হোসেন, অলিয়র রহমান, নয়ণ, রায়হান, সাইফুল ইসলাম, লিটন হোসেন, রিপন প্রধান, হারুন মাঝি ও নবী। 

 

নিহতের পরিবারের অভিযোগ, গত ৩০ জানুয়ারি পাওনা মাহাবুবের ৩ লাখ টাকা দেয়ার কথা ছিল। আর সেই টাকার জের ধরেই তাকে ২৯ জানুয়ারি সন্ধ্যায় বন্দর থানার একরামপুর ইস্পাহানী একটি ভাড়াটিয়া ঘরে জাহাজ শ্রামক মাহাবুবুরকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরে রাত ১২টার পর নিহত মাহাবুবের ফোন থেকে একটি কল আসে মাহাবুব অসুস্থ। স্বজনরা সেখানে গেলে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন