Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা 

Icon

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৩ পিএম

বন্দর উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা 
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে বন্দর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বন্দর সমরক্ষেত্রে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম.এ রশীদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাসিক ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, মহানগর আওয়ামী লীগ নেতা হুমায়ন কবির মৃধা, আনোয়ার হোসেন আনু, বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পনির, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হাসান আরফি, খান মাসুদ, মহানগর সেচ্ছাসেবকলীগের সহসভাপতি মাহাবুবুর রহমান কমলসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

 

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্র্ষিকী উপলক্ষে বন্দর উপজেলা আওয়ামীলীগ ৬ দিন ব্যাপী কমসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন