Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Icon

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪০ পিএম

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ১০৭ পিস ইয়াবাসহ এরশাদুল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ সিপিএসসি’র একটি দল। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।


মঙ্গলবার (১৮ ফেব্রয়ারি) দুপুরে বন্দর থানার নবীগঞ্জ জনতা ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী এরশাদুল সোনারগাঁ থানার মোগড়াপাড়া এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে। 

 

এ ব্যাপারে র‌্যাব-১১ ডিএডি মো. আবু ছায়িদ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। আটককৃতকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মাদক মামলায় গ্রেপ্তারি দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন