Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

Icon

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৫ পিএম

বন্দরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বন্দরে মাদক উদ্ধারের অভিযান চালিয়ে ১১০ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বন্দর উপজেলার আন্দিরপাড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

 

আটক মাদক ব্যবসায়ীরা হলো- বন্দর উপজেলার মদনপুর এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে মোকবুল হাসান (৩৫), সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার রফিক আলী মিয়ার ছেলে মিজানুর রহমান (২৮) ও মদনপুর এলাকার শান্ত মিয়ার স্ত্রী সাবিনা আক্তার (২৮)। 

 

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে বন্দর থানায় মাদক আাইনে মামলা দায়ের করেছে। আটককৃতদের বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন