Logo
Logo
×

নগরের বাইরে

তৃতীয় শ্রেণির প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

Icon

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩২ পিএম

তৃতীয় শ্রেণির প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : তৃতীয় শ্রেণির প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বিল্লাল মল্লিক (২৬)  নামের এক যুবককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফতুল্লা মডেল থানার পুলিশ পশ্চিম মাসদাইর এলাকা থেকে তাকে আটক করে।  

 

এর আগে ২০১৯ সালের ৫ আগস্ট শিশুটিকে বিল্লøাল তার রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেছিল বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটির খালা এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্তকে আটক করে। আটক বিল্লাল বরগুনা জেলার বেতাগী থানার বাসন্ড ভোলানাথপুরের মজিদ মল্লিকের ছেলে।

 

শিশুটির খালা জানায়, তার পরিবার ও বোনের পরিবার ফতুল্লার পশ্চিম মাসদাইর একটি বাড়িতে ভাড়া থাকেন। একই বাড়িরে তৃতীয় তলায় ভাড়া থাকতেন বিল্লাল। ২০১৯ সালের ৫ আগস্ট তার বোনের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী মেয়েকে বিল্লাল কৌশলে তার রুমে ডেকে নিয়ে যায়। এরপর সে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনাটি শিশুটি তার পরিবারের সদস্যদের জানায়। এরপরেই মধ্যে  বিল্লাল গা ঢাকা দেয়। মঙ্গলবার এলাকায় বিল্লাল ফিরে আসলে থানায় অভিযোগ দেন তিনি। এর পরেই বিল্লালকে আটক করে পুলিশ।

 

এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পরই অভিযান চালিয়ে মাসদাইর এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যাক্তি প্রাথমিকভাবে তার দোষ স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন