Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচন ২৯ মার্চ

Icon

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৯ পিএম

বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচন ২৯ মার্চ
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ মার্চ এ উপ-নির্বাচন  অনুষ্ঠিত হবে। গত ১১ জানুয়ারি বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ইউসুফ আলী মৃত্যুতে ওয়াডের্র পদটি শূন্য হয়।

 

বন্দর উপজেলা নির্বাচন অফিসার মো. সাইবুর রহমান সাংবাদিকদের জানান, বন্দর ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। ১ মার্চ মনোনয়নপত্র বাছাই এবং ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহার ও আগামী ২৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

সদস্য পদে উপ-নির্বাচন নিয়ে বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উপ-নির্বাচনে কে হচ্ছে প্রার্থী এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এরেই মাঝে অনেকে গণসংযোগে নেমে পরেছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন