Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ থানার ওসির মায়ের ইন্তেকালে কাউন্সিলর রুহুল আমিনের শোক

Icon

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৪ পিএম

সিদ্ধিরগঞ্জ থানার ওসির মায়ের ইন্তেকালে কাউন্সিলর রুহুল আমিনের শোক
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো কামরুল ফারুকের মা এবং শহীদ মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের স্ত্রী হালিমা বেগম (৯১) ইন্তেকালে শোক প্রকাশ করেছে জেলা যুবলীগর সদস্য ও নাসিক ৮ নং ওংয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা।

 

এক শোক বর্তায় তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে বাঙ্গালী এক বীর শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী না ফেরার দেশে চলে গেছেন। তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং আত্মায় শান্তিকামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাত বাসী করেন। 

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হালিমা বেগম মৃত্যুবরণ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

 

মঙ্গলবার তাঁর জানাজা নামাজ শেষে গফরগাঁওয়ের লামকাইম পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন