Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Icon

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৯ পিএম

সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে জহিরুল ইসলাম নামে এক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এএসআই হেমায়েত উদ্দিন (পিপিএম) তাকে  গ্রেফতার করে।  


সিদ্ধিরগঞ্জ থানার এএসআই হেমায়েত উদ্দিন (পিপিএম) জানান, জহিরুল ইসলামের বিরুদ্ধে ২টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। একটি মামলায় ৩ বছরের সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়াআটি মুক্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

সে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার নুরুল ইসলামের ছেলে। অপর দিকে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই আব্দুর রাজ্জাক গোদনাইলের ২নং ঢাকেশ্বরী এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫০ পিছ ইয়াবাসহ জনি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদক বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন