Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর সেন্ট্রোল ঘাটে যাত্রীবাহী ট্রলার ও বাল্কহেডের সংঘর্ষে আহত ৫

Icon

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১১ পিএম

বন্দর সেন্ট্রোল ঘাটে যাত্রীবাহী ট্রলার ও বাল্কহেডের সংঘর্ষে আহত ৫
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর সেন্ট্রোল ঘাটে যাত্রীবাহী ট্রলার ও বালু ভর্তি বাল্কহেডের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতরা হলো শাহীন, শরিফ, কামরুল, সিপু ও রিপন। স্থানীয়রা নৌকা ও ট্রলার নিয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করে।

 

আহত ট্রলার যাত্রী সিপু জানান, বন্দর ১নং খেয়াঘাট পূর্বপাড় থেকে প্রায় ৫০/৬০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার পশ্চিমপাড়ে যাওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি বালুবাহী ব্লাকহেড ধাক্কা  দেয়। সাথে সাথে যাত্রীবাহী ট্রলারটি শীতলক্ষ্যা নদীতে ডুবে যায়।

 

ওই সময় ঘাতক বাল্কহেড কৌশলে পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত ট্রলার যাত্রীদের মধ্যে ২০/৩০ জন যাত্রী সাতাঁর কেটে তীরে উঠতে সক্ষম হয়। বাকিদের স্থানীয়রা নৌকা ও ট্রলার নিয়ে উদ্ধার করে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন