বন্দর (যুগের চিন্তা ২৪) : ধামগড় ফাঁড়ি পুলিশ ১৫ পিস ইয়াবাসহ সোহাগ (১৮) নামে এক যুবককে আটক করেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানার চাঁনপুর বালুর মাঠের রাস্তার সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সোহাগ মদনপুর এলাকার আমজাদ হোসেন মিয়ার ছেলে।
এ ব্যাপারে ধামগড় ফাঁড়ি এএসআই এজাজুল হক বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। আটকৃতকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।


