সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুকের মা এবং শহীদ মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের স্ত্রী হালিমা বেগম (৯১) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে--- রাজিউন)।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার তাঁর জানাজা নামাজ শেষে গফরগাওয়ের লামকাইম পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়েছে। হালিমা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ রিপোর্টর্স ইউনিটির সাংবাদিকবৃন্দ। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


