Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা

Icon

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫১ পিএম

রূপগঞ্জে চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে সোবহান মিয়া (২৫) নামে এক ইজিবাইক চালকের গলা কেটে তার ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ()১৮ ফেব্রুয়ারি রাতে উপজেলার মাঝিপাড়া ডেঙ্গারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

 

আহত সোবহান মিয়ার অবস্থা আশংকাজনক। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সে উপজেলার ভায়েলা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। 
সোবহান মিয়ার বড় ভাই আমান উল্লাহ জানান, যাত্রীবেশে চারজন ছিনতাইকারী মুড়াপাড়া সিএনজি স্টেশন থেকে গাউছিয়া যাওয়ার উদ্দেশ্যে সোবহান মিয়ার ইজিবাইকে ওঠে। পরে ইজিবাইকটি নিয়ে ডেঙ্গারবাড়ি এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা তার গলায় ধারালো ছুরি ঠেকিয়ে ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। 

 

এ সময় সোবহান বাধা প্রদান করলে ছিনতাইকারীরা ছুরি দিয়ে তার গলার প্রায় অর্ধেক অংশ কেটে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়রা ধাওয়া দিলে ছিনতাইকারীরা ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়। 

 

পরে এলাকাবাসী সোবহানকে মুর্মূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে আল-রাফি হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ধরনের ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত চলছে। পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন