Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে দুই গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Icon

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৫ পিএম

আড়াইহাজারে দুই গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারের গরু চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়া দুই গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবসী। তারা হলো-উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকার মৃত আব্দল ছবুরের ছেলে জয়নাল (৩০) ও সিরাজগঞ্জ জেলার শাজাহানপুর উপজেলার বাড়ৈপাড়া এলাকার ইসমাইল প্রামানিকের ছেলে মুহর চাঁদ (৩৫)।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য বড়বিনাইর চর এলাকার বেদন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

 

এ সময় তার ভাতিজা বাবুল মিয়ার ছেলে মাসুমকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। 

 

বেদন মিয়া জানান, কয়েকদিন আগেও দুবৃর্ত্তরা রাতের আধারে তার বাড়ি থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি গাভী চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় থানা পুলিশকে অবহিত করা হয়েছিল। কিন্তু গরুটি উদ্ধার হয়নি।

 

প্রসঙ্গত, একই ইউনিয়নের মারুয়াদি এলাকা থেকে ১৬ ফেব্রুয়ারি ১৩টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, চক্রটি আটকে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে চক্রটিকে আটক করা সম্ভব হবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন