Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Icon

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৭ পিএম

ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লায় ১০২ পিস ইয়াবাসহ সালাম নামে বএক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রয়ারি) রাতে ভুইঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

থানা সূত্র জানায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ভুইঘর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।  এসময় মাদক বিক্রি করারত অবস্থায় এলাকায় চিহ্নিত মাদক বিক্রেতা সালামকে গ্রেফতার করা হয়। সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অনেকদিন যাবৎ ভুইঘর ও এর আশপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছিল।


এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইন-চার্জ মো. আসলাম হোসেন জানান, ফতুল্লায় মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কোন অবস্থাতেই মাদক বিক্রেতারা পাড় পাবে না। যে কোন মূল্যে ফতুল্লাকে মাদক মুক্ত করা হবে।


আটক সালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রয়ারি) দুপুরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন