Logo
Logo
×

নগরের বাইরে

টেলিভিশন দেখতে গিয়ে ধর্ষণের শিকার হলো শিশু 

Icon

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৪ পিএম

টেলিভিশন দেখতে গিয়ে ধর্ষণের শিকার হলো শিশু 
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : পাশের রুমে টেলিভিশন দেখতে গিয়ে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার (১৬ ফেব্রয়ারি) ফতুল্লা মডেল থানায় শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত রহিম চৌকিদারকে গ্রেফতার করেছে। 


গ্রেফতার রহিম চৌকিদার মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানা এলাকার কংশপুরা গ্রামের তোতা চৌকিদারের ছেলে। এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফতুল্লার কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। 


ধর্ষণের শিকার শিশুটির মা জানায়, এবং সন্তান নিয়ে তিনি কাশিপুর এলাকায় বসবাস করেন। একই বাড়িতে রহিম চৌকিদার ভাড়া থাকে। গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে শিশুটি তার মায়ের সাথে রুমে অবস্থান করছিল। কিছুক্ষণ পর  তার মেয়ে রহিমের বাসায় টেলিভিশন দেখতে যায়। এরপরই রহিম শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। রহিম চৌকিদার ৬ সন্তানের জনক। তার স্ত্রী প্রবাসে থাকে। 


এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন জানান, শিশু নির্যাতনের সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে রহিমকে গ্রেপ্তার করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন