Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় দূর সম্পর্কের আত্মীয়ের দ্বারা ধর্ষণের শিকার তরুণী

Icon

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৩ পিএম

ফতুল্লায় দূর সম্পর্কের আত্মীয়ের দ্বারা ধর্ষণের শিকার তরুণী
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : দূর সম্পর্কের আত্মীয়ের দ্বারা এক তরুনী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত বাবুকে গ্রেপ্তার হয়েছে। আটক বাবুল ময়মনসিংহ জেলার নান্দাইল থানার নসুতপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। 


শনিবার (১৫ ফেব্রয়ারি) রাতে ফতুল্লার মডেল থানায় তরুণীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।


তরুণীর মা জানায়, তিনি ও তার স্বামী গার্মেন্ট চাকুরী করে। সেই সাথে তাদের মেয়েও চাকুরী করে। গত ১১ ফেব্রুয়ারি তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তারা মেয়েকে বাসায় রেখে ১২ ফেব্রয়ারি সকালে গামের্ন্টে কাজে চলে যায়।  দুপুরে তাদের বাসায় দূর সম্পর্কের আত্মীয় বাবুল আসে। এসময় বাড়ি ফাঁকা পেয়ে বাবুল তার মেয়েকে ধর্ষণ করে। পরে মেয়ের চিৎকারে বাড়ির পাশের লোক ঘরে এসে বাবুলকে দেখতে পায়। তিনি ও তার স্বামী বড়িতে আসার পর তার মেয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  


এ ব্যাপারে এলাকাবাসী জানান, ঘটনার পর পরই বাবুল বিষয়টি ধামা-চাপা দিতে এলাকার বেশ কয়েকজন লোককে ম্যানেজ করেছিল। বিষয়টি মিমাংসা হওয়ার কথাও ছিল। কিন্তু মিমাংসা না হওয়ায় তরুণীর মা থানায় ন্যায় বিচারের আশায় মামলাটি দায়ের করে।


ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন জানান, বাদীর  লিখিত অভিযোগ পাওয়ার পর পরই অভিযুক্তকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন