Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মাদ্রাসা ও মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

Icon

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৪ পিএম

বন্দরে মাদ্রাসা ও মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ফায়জানে হাসান মাদ্রাসাতুল মদিনা মাদ্রাসা ও জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাদ আছর কলাগাছিয়ার দিঘলদী গ্রামে এ ভিত্তিপ্রস্তর উপলক্ষে মিলাদ ও দোয়ার মাধ্যমে এ ভিত্তি পওস্তর স্থাপন করেন যুবলীগ নেতা খান মাসুদ।


খান মাসুদ বলেন, আল্লাহর ঘরে দান করলে বিফলে যায়না। আমাদের ধর্ম ইসলাম। আমরা আল্লাহ ও রাসুলের দেয়া বিধান অনুযায়ী সঠিক পথে ইসলাম প্রচার করব। এই মাদ্রাসায় যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে তারা যেন সঠিক ইসলামের শিক্ষা দিক্ষিত হয় সেদিকে খেয়াল রাখবেন।


এ সময় দোয়ায় অংশ নেন দাওয়াতে ইসলামী সংগঠনের ১৫ জেলার সভাপতি মো. সেলিম আক্তার, নারায়ণগঞ্জ জেলার সভাপতি আল আমিন, বন্দর থানা সভাপতি তাজুল ইসলাম, দাতা সদস্য মো. হাসান, যুবলী নেতা মো. মাসুম, সাংবাদিক কায়সার, বাবু মোল্লা, রাজু আহমেদসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন