Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন

Icon

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৬ পিএম

বন্দরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরের মদনগঞ্জ পিএম রোড এলাকায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং মদনগঞ্জ কেন্দ্রের শুভ- উদ্ধোধন করা হয়েছে।
সেমাবার (১৭ ফেব্রয়ারি) সকাল ১১ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা এম.এ রশীদ।


প্রধান অতিথির বক্তব্যে এম এ রশিদ বলেন, দেশ যখন উন্নয়নের শিখরে পৌছে যায়। তখন মানুষের চাহিদা অনেক বেরে যায়। আমাদের এলাকায় র্পূবে ব্যাংকিং ব্যবস্থা তত ভালো ছিলনা। তখন এখানে একটি মাত্র ব্যাংক ছিল। মানুষের চাহিদা অনুযায়ী এখানে ব্যাংক হয়েছে। আপনারা এই সেবাটি এখান থেকে গ্রহণ করবেন। প্রতিটি ক্ষেত্রে ব্যাংকের প্রয়োজনিয়তা রয়েছে। আমাদের আমানত আমরা ভালো ব্যাংকে গচ্ছিত রাখব।


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা ইস্ট জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়নগঞ্জ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নূরুল হক।


উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, জেলা আওয়ামী লীগ সদস্য হাজী আমজাদ হোসেন, মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা সদস্য সচিব মো. আলমগীর হোসেন, ইসলামপুর পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল বাতেন মাতবর, ইসলামপুর জামে মসজিদ কমিটির সভাপতি হাজী ফারুক আহাম্মেদ মাছুম, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. শাহজাহান ও  আমরা মুজিব সেনা বন্দর থানা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম রবি প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন