Logo
Logo
×

নগরের বাইরে

স্ত্রী হত্যার ৩২ বছর পর স্বামী গ্রেফতার

Icon

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৭ পিএম

স্ত্রী হত্যার ৩২ বছর পর স্বামী গ্রেফতার
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে স্ত্রী হত্যায় ৩২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মতিন (৫৫) নামে এক আসামিকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালাপাহাড়িয়ার বদলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। তিনি উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দি গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে।


পুলিশ জানায়, সে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ১৯৮৮ সালে পারিবারিক কলহের জেরে স্ত্রী জান্নাতকে গলাটিপে হত্যা করা হয়। পরে নিহতের মুখে বিষাক্ত পদার্থ ঢেলে দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচারের চেষ্টা করা হয়। এর পর সে পালিয়ে যায়। জান্নাত  হাজীরটেক এলাকার হাজি ফয়েজুদ্দিন এর মেয়ে। 

 

স্ত্রী হত্যায় ১৯৯১ সালে বিশেষ ট্রাইব্যুনাল আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ফজলপুর গ্রামে অভিযান চালিয়ে মতিনকে গ্রেফতার করা হয়।

 

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই শহিদুল ইসলাম জানান, গ্রেফতার মতিনকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, হত্যাকান্ডের ৩২ বছর পর সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। আমরা তাকে আদালতে পাঠিয়েছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন