Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে অবৈধ মেলা ভেঙ্গে দিল ওসি ফারুক

Icon

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৮ এএম

সিদ্ধিরগঞ্জে অবৈধ মেলা ভেঙ্গে দিল ওসি ফারুক
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আউলাবনে এসএসসি পরীক্ষা চলমান অবস্থায় শ্রমিকলীগ নেতা কবির হোসেনের অবৈধ মেলা ভেঙ্গে দিয়েছে ওসি কামরুল ফারুক।

 

 

শনিবার (১৬ ফেব্রুয়ারী) রাতে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ওসি কামরুর ফারুক পুলিশ পাঠিয়ে এ মেলা বন্ধ করে দেন।  ওসির এ উদ্যোগে  স্থানীয় এলাকাবাসী তাকে এ সাধুবাদ এবং অভিনন্দন জানায়।

 


স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে এসএসসি পরীক্ষা চলমান থাকায় প্রশাসন পরীক্ষার্থীদের যাতে পড়ালেখায় কোন ব্যঘাত নায় সেজন্য তৎপর রয়েছেন। কিন্তু সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে না জানিয়ে কোন উপলক্ষ ছাড়াই নাসিক ৪নং ওয়ার্ডের আউলাবন এলাকায় অবৈধভাবে মেলার আয়োজন করে শ্রমিকলীগ নেতা কবির হোসেন।

 

এতে করে এলাকার যুবসমাজ মেলায় আকৃষ্ট হয়ে আড্ডায় জড়িয়ে পড়ে। ফলে এসএসসি পরীক্ষার্থীদের পড়া লেখায় সমস্যা সৃষ্টি হয়। এছাড়া এখানে মাদকসেবী ও বখাটেদের আড্ডার কারণে মেলায় আগত নারীদেরকে বিভ্রান্তির মধ্যেও পরতে হয়।

 

 

তাই এলাকাবাসী এ অবৈধ মেলার ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুকের কাছে অভিযোগ করলে তিনি সাথে সাথে ব্যবস্থা নিয়ে মেলা বন্ধ করায় এলাকাবাসী তাকে সাধুবাদ জানিয়েছে।
 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন