ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : হরিহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রয়ারি) সকালে স্কুল অডিট্িেরয়ামে এ নবীন বরণের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির হাজী সালাউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিল্পপতি নাদিম আলম। দিল আফরোজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনির হোসেন।
প্রধান শিক্ষক শামসুন্নাহারের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রীয় পুরষ্কার প্রাপ্ত সমবায়ি জামাল উদ্দিন সুবজ, প্রদীপ কুমার দাস, স.ম জলিল, মো.নাসিম, ইমতিয়াজ ওমর সুমন, সাইফুদ্দিন পিন্টু, সাঈদ, মো. হুমায়ুন কবির, প্রদীপ কুমার প্রমুখ।


