Logo
Logo
×

নগরের বাইরে

সাইফুউল্লাহ বাদলের ছেলে নয়নের আত্মার মাগফিরাত কামনায় দোয়া 

Icon

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৫ পিএম

সাইফুউল্লাহ বাদলের ছেলে নয়নের আত্মার মাগফিরাত কামনায় দোয়া 
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের বড় ছেলে প্রয়াত মোছাব্বীর আলম নয়নের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া ও কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে কাশিপুর মধ্যপাড়ায় সংযুক্ত আরব আমিরাত (দুবাই) আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিএম রাজুর উদ্যোগে এ  কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।


দোয়া ও কাঙ্গালীভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল। 
প্রয়াত মোছাব্বীর আলম নয়নের স্মৃৃতিচারণ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। তারা বলেন, নয়ন একজন সহজ সরল প্রকৃতিক লোক ছিলো। আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলেই হাসি দিয়ে কথা বলতো। নেতার ছেলে হিসাবে কারো সাথে খারাপ আচরণ করতো না, সবার সাথে হাসি মুখে কথা বলতো। তাদের বাড়িতে কোন আওয়ামী লীগ নেতা আসলে তাকেই বুকে জড়িয়ে ধরতেন এবং তাকেই তার বাবার কাছে নিয়ে যেতেন। আওয়ামী লীগের নেতাকর্মীকে দেখলেই নয়ন তার বাবার লোক মনে করতো। সবাইকে নিজের পরিবারের সদস্য মনে করতো। নয়নকে যেন আল্লাহ বেহস্ত নসিব করেন।

 

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোমেন শিকদার, সাবেক প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফি উদ্দিন শফি, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আয়ুব আলী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এমএ সাত্তার, সাংগঠনিক হুমায়ন কবির রতন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের সচিব রায়হান ভূইয়া কাজল, জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবীব, হাজী উজির আলী স্কুলের অভিভাবক সদস্য সরদার সালাউদ্দিন, স্থানীয় সমাজ সেবক নুরুদ্দিন, মরতুজা, আলী আকবর, মোহাম্মদ আলী, ফতুল্লা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান, সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, কাশিপুর ইউনিয়ন পরিষদ সদস্য শামীম আহম্মেদ, আওয়ামী লীগ নেতা ফাতু, খবির উদ্দিন খোকন, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিছুর রহমান শ্যামল, যুগ্ম সম্পাদক এমদাদুল হক খোকা, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদ সদস্য নুর হোসেন সওদাগর প্রমুখ।

 

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন অপু, আমির হোসেন, জুয়েল হোসেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন