বন্দর (যুগের চিন্তা ২৪) : বেপোরয়া গতিতে চালানোর অপরাধে এমবি এম আহম্মেদ নামে একটি ব্লাকহেড জব্দসহ ২ জনকে আটক করেছে কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ।শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর উপজেলার ধলেরশ্বরী নদীতে অভিযান চালিয়ে এ ব্লাকহেডটি জব্দ ও ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- পিরোজপুর জেলার নাজিরপুর থানার পদ্মাডুবি এলাকার সৈয়দুর রহমানের ছেলে নুরুজ্জামান (৪৫) ও একই জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার বালদিয়া এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে জাফর (৩৮)।
জানা গেছে, কলাগাছিয়া নৌ-ফাড়ি পুলিশ ডিউটি করার জন্য বন্দরে ধলেরশ^রী নদী থেকে মহনপুর লোড পয়েন্টে উদ্দেশ্যে রওনা হয়। এ সময় হঠাৎ ধলেরশ^রী নদী দিয়ে এমবিএম আহম্মেদ নামে একটি ব্লাকহেড বেপোরয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় ট্রলারটি আটক করে।
এ ব্যাপারে কলাগাছিয়া নৌ ফাঁড়ি উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। আটককৃতদের রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করে পুলিশ।


