বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ২০ পিস ইয়াবাসহ রিফাত (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানার মাহমুদনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রিফাত বন্দর উপজেলার দাঁশেরগাও এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে।
এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ি উপ-পরিদর্শক তাহিদ উল্ল্যাহ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করছে। আটক মাদক ব্যবসায়ীকে রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।


