Logo
Logo
×

নগরের বাইরে

দৈনিক জনকণ্ঠের সাংবাদিক খলিলুর রহমানের পিতৃবিয়োগ

Icon

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪০ পিএম

দৈনিক জনকণ্ঠের সাংবাদিক খলিলুর রহমানের পিতৃবিয়োগ
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মো.খলিলুর রহমানের পিতা মো. জাহেদ আলী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...........রাজিউন)। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জপুলস্থ মিজমিজি পাইনাদী কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমরে দ্বিতীয় জানাজা বাদ আছর অনুষ্ঠিত হয় তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার মুলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বেপারীকান্দি জামে মসজিদ প্রাঙ্গণে। পরে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

 

নামাজে জানাজায় সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ী, সমাজসেবকসহ সমাজের বিভিন্নস্তরের লোকজন অংশগ্রহণ করেন। 

 

মরহুমের মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন গভীর শোক জ্ঞাপন করেছেন। তারা তার বিদেহী আত্মার শান্তনা কামনা করেছেন। একইসাথে মরহুমের শোকাহত স্বজনদের সমবেদনা জ্ঞাপন করেছেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন