Logo
Logo
×

নগরের বাইরে

বিএনপির রাজনীতিতে সংগ্রামী নেত্রীর নাম ‘পারভীন’ 

Icon

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২০ পিএম

বিএনপির রাজনীতিতে সংগ্রামী নেত্রীর নাম ‘পারভীন’ 
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : বিএনপির চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন দলীয় কর্মসূচিতে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীনের ব্যাপক অংশগ্রহণে নেতাকর্মীরা তাকে ‘সংগ্রামীনেত্রী’ হিসেবে আখ্যায়িত করছেন। 


তার সরব উপস্থিতিতে মহিলা দলের নেত্রীরা প্রতিনিয়তই অনুপ্রাণিত হচ্ছেন। সংগ্রামী নেত্রী পারভীন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সাবেক বিআরডিবির চেয়ারম্যান ও জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক এবং বারবার কারানির্যাতিত নেতা আনোয়ার হোসেন অনু’র সহধর্মীণি। বিগত দিনে তিনি নিজের কর্মদক্ষতায় জেলা থেকে কেন্দ্রের নেতাদের নজড়ে আসেন। প্রতিটি আন্দোলন সংগ্রামে তার সবর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। 


প্রথমে মহিলা দলের থানা কমিটির দায়িত্ব পাওয়ার পর তিনি প্রতিটি ইউনিট কমিটি গঠন করেন। অতীতে কখনই থানা মহিলা দলের সংগঠনের কার্যক্রম আলোচনায় ছিল না। তিনি দায়িত্ব পেয়ে গতিশীল সংগঠন দলকে উপহার দিয়েছেন। ইতিপূর্বে তার প্রতিটি কর্মকাণ্ড দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আকৃষ্ট করেছে। এতে তিনি নিজের কাজের পুরস্কার হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন দলীয় কর্মীদের। 


তার সুদক্ষ নেতৃত্বের ফলে প্রতিনিয়তই করে বৃদ্ধি পেতে থাকে মহিলা দলের কর্মী-সমর্থক। মহিলা দলের অনেক নেত্রীই পারভীনের হাতে খড়ি। এক পর্যায়ে তিনি নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের কমিটিতে নিজের স্থান করে নেন। নানা চড়াই-উৎরায় পাড় হয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। এখানেই শেষ নয়, দলীয় আন্দোলনের অংশ হিসেবে আড়াইহাজারে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে প্রতি মুহূর্তে তিনি নিজের জীবনের ঝুঁকি জেনেও অংশ নেন। সর্বশেষ আড়াইহাজার পৌরসভা নির্বাচনে তিনি অংশ নিয়ে বিএনপির কেন্দ্রেীয় পর্যায়ের নেতাদের নজড়ে আসেন। নির্বাচনে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতারা পারভীনের নির্বাচনী প্রচারণায় স্বতস্ফূর্তভাবে অংশ নেন। ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যায় পারভীনের পক্ষে।


সেদিন মূষলধারে বৃষ্টির মধ্যেও ৮ নং ওয়ার্ডের কেন্দ্র আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের কেন্দ্রে এক ঘন্টার ব্যবধানে ৮০০ ভোট পড়ে ধানের শীর্ষ প্রতীকে। আশা করা হচ্ছিল এমনভাবে প্রতিটি কেন্দ্রেই ভোট পড়বে। তার পরও থেমে নেই পারভীন। নানা প্রতিবন্ধকতার পরও থানা, জেলা ও সর্বপরি বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তার ব্যক্তিগত জনপ্রিয়তা। তিনি বর্তমানে মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক। তার স্ব-মহিমায় তিনি আজ উদ্ভাসিত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন