আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে ডোবার পানিতে পড়ে সাকিব (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার প্রভাকরদি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সাকিব ওই এলাকার কাওসারের ছেলে।
জানা গেছে, সাকিব বাড়িতে উঠানে একা খেলা করছিল। এক পর্যায়ে সে নিখোঁজ পয়ে পড়ে। তাকে অনেক খোঁজাখুঁিজ করেও পাওয়া যাচ্ছিল না। সবার অজান্তে সে পাশেই একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে তার দেহ পানিতে ভেসে উঠে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক খালেদা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ডা. খালেদা জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মনে হচ্ছে পানিতে পড়ে শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।


