Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় অটোরিক্সার চাপায় প্রাণ গেল ৮ বছরের শিশুর

Icon

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:২২ পিএম

ফতুল্লায় অটোরিক্সার চাপায় প্রাণ গেল ৮ বছরের শিশুর
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে অটোরিক্সা চাপায় মো. শাহিন (৮) নামের একটি শিশু নিহত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় পাগলা তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

 

নিহত মো. শাহিন পাগলা বৌ বাজার এলাকার কামাল হোসেনের ছেলে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে চলাচলরত প্রায় ২০/৩০ অটো রিক্সা ভাংচুর করে। 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার বিকালে পাগলা তালতলা  রাস্তা পারাপারের সময়  একটি অটোরিকশা শিশু শাহিনকে ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলে সে নিহত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা অটোরিকশা ভাংচুড় করে। এ ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে যান চলাচল স্বাভাবিকসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন